বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

ট্রেন চলাচল সীমিত, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী জংশনেই শেষ হবে যাত্রা :

সাইফুল ইসলাম
নভেম্বর ১৯, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ট্রেন চলাচল সীমিত, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী জংশনেই শেষ হবে যাত্রা :

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না।

আপাতত রাজবাড়ীর কালুখালী জংশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত গোপালগঞ্জ পর্যন্ত যাবে না।

রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়মে গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। চলাচল সীমিত করায় এসব স্টেশনের যাত্রীদের কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে কালুখালী থেকে গোপালগঞ্জ ও গোবরা পর্যন্ত রেলপথের ১১টি স্টেশনের যাত্রীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি তৈরি হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি কালুখালী জংশন পর্যন্তই চলাচল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।