বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

দীর্ঘ প্রতীক্ষার অবসানে চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

গিয়াস উদ্দিন সরদার
নভেম্বর ১৯, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষার অবসানে চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘদিনের প্রতীক্ষা আর পাবনাবাসীর দাবির অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা-ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে পাবনাবাসীর যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ রেল যোগাযোগের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আছগর এমপি ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।

উদ্বোধন কে ঘিরে পাবনা রেল স্টেশন জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ নতুন এই রেল সেবাকে স্বাগত জানান। তাদের প্রত্যাশা, সরাসরি ট্রেন চালুর ফলে রাজধানীতে যাতায়াতের ভোগান্তি কমবে, বাঁচবে সময় ও অর্থ। বিশেষ করে চিকিৎসাপ্রার্থী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এ যোগাযোগ নতুন স্বস্তি বয়ে আনবে।

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন এক জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। ফলে পাবনার পাশাপাশি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকার যাত্রীরাও এই রেল সেবার সুবিধা পাবেন।

আগামী ২০ নভেম্বর থেকে ট্রেন দুটি নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। রেলওয়ে নির্ধারিত ভাড়া অনুযায়ী পাবনা থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত শোভন চেয়ার ৪২৫ টাকা, স্নিগ্ধা ৮১৭ টাকা ও এসি সিট ৯৭৮ টাকা। অনলাইনে টিকিট কাটলে সহজের সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে।

পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে নতুন এই রেল যোগাযোগ জেলার যাতায়াত ব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।এখন মানুষের চাওয়া নিয়মিত সময়সূচি, উন্নত যাত্রীসেবা এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা ও আসন বাড়ানোর উদ্যোগ।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৯ নভেম্বর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।