বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

বন্দরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তারেক হাসান চৌধুরী
নভেম্বর ১৯, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর উপজেলা, থানা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কাউছার আশা। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।

সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা সব ধরনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ামী লীগের কথিত দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে বন্দর উপজেলা ও থানা বিএনপির পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।