বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭

Main Admin
আগস্ট ৪, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৯ জন, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭ জন, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪ জন, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭ জন, ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ জন এবং রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছেন জুলাই মাসে। জুন মাসের চেয়ে জুলাইয়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে তিন গুণের বেশি। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৯ জন। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৮। সব মিলিয়ে আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬ হাজার ৫১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।