বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে ধর্ষণের শিকার কলেজছাত্রী

Main Admin
জুলাই ৯, ২০২৪ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। সোমবার বিকালে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকাস্থ আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ওই প্রেমিকের নাম মোহাম্মদ ইমরান ইসলাম। তিনি আশুলিয়া থানার আশুলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, ইমরানের সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক। আমি সরল বিশ্বাসে সোমবার বিকাল ৫টার দিকে তার সঙ্গে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকাস্থ আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে বেড়াতে আসি। এরপর সে ওই রিসোর্টের একটি কক্ষে আমাকে নিয়ে যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ লুটে নেয়।

পরে তাকে একা রেখেই অভিযুক্ত পালিয়ে যায় অভিযোগ করে ভুক্তভোগী বলেন, সে তার হীন মনবাসনা চরিতার্থ করে আমাকে একা রেখেই ওই রিসোর্ট থেকে  চলে যায়। আমি নিরুপায় হয়ে ধামরাই থানায় এসে তার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তার সর্বোচ্চ শাস্তি ও দৃষ্টান্তমূলক বিচার চাই। যা দেখে সমাজের অন্য দশটা ছেলেমেয়ে যেন এমন পরিস্থিতির শিকার না হয়।

যারা রিসোর্টের রুম ভাড়া নেয়, তারা স্বামী-স্ত্রীর পরিচয়েই ভাড়া নেয়। এতে আমাদের কি করার আছে? এখান থেকে চলে যাওয়ার পর বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়। কিন্তু কেউ রিসোর্টে থাকাকালীন আমাদের কাছে কোনো প্রকার অভিযোগ করে না। কাজেই আমরা এ বিষয়ে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারি না।

এদিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ডিউটি অফিসার এএসআই হারুনুর রশিদ বলেন, আলাদিন পার্কে প্রেমিক কর্তৃক প্রেমিকা কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।