বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

পঞ্চগড়ে নদী পার হতে গিয়ে স্রোতে তলিয়ে কৃষকের মৃত্যু

Main Admin
জুলাই ১৪, ২০২৪ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে দেবীগঞ্জে উপজেলায় নদী পার হতে গিয়ে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর এলাকার ছাতনাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কৃষকের নাম বিকাশ চন্দ্র অধিকারী (৩৫)। তিনি দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বন্দর পাড়া এলাকার মৃত ভারত চন্দ্র রায়ের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ ইখতেখারুল মোকাদ্দেম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে বিকাশ চন্দ্র কৃষিজমির কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পাড় হওয়ার জন্য নদীতে নামেন। এ সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে বিকাশ চন্দ্র অধিকারীর মরদেহ উদ্ধার করে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।