ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭০,পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মোঃ আলী আছগার।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আজম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটির প্রতিপাদ্য ছিল “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। কর্মসূচিতে সচেতনতামূলক র্যালি ও অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৩ অক্টোবর ২০২৬



