বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

মোঃ শাকিল আাহামাদ
অক্টোবর ২৪, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

মোঃ শাকিল আহামাদ রাজশাহী

রাজশাহী ২৩ অক্টোবর ২০২৬।
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
তাঁরই সুস্থতা কামনায় শুক্রবার সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা বিএনপি দলীয় কার্যালয়ে সামনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথি ও প্রধান বক্তা তাঁদের বক্তব্যে বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই শহরের ও এই মাটির সন্তান। তিনি সবার নিকট জনপ্রিয় একজন নেতা। তিনি দীর্ঘদিন থেকে রাজশাহী তথা উত্তরবঙ্গের সেবা করে গেলেও এখন তিনি সারা বাংলাদেশের জনগণের সেবা করে যাচ্ছেন। কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন।
তারা আরো বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীবাসীর জন্য অনেক অবদান রেখেছেন। এর আগে সংসদ সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনকালে তিনি রাজশাহীকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলেছিলেন। তার হাত ধরেই রাজশাহীর মানুষ নতুন রেলওয়ে স্টেশন, শহীদ জিয়া শিশু পার্ক, মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নসহ বিভিন্ন মেগা প্রকল্পের সুবিধা পেয়েছে।” তিনি আরও বলেন, “তাঁরা অসুস্থ ভূমিমন্ত্রীর জন্য দোয়া করছেন, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন।”
তাঁরা বলেন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে কয়েকদিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল। এর মধ্যেই গত দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে, অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এতে তার বেশ শারীরিক পরিশ্রম ও ধকল গেছে।
তিনি আরও জানান, রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। পরবর্তীতে তাদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার (পিজি হাসপাতাল) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে। বক্তব্য শেষে মন্ত্রী মিনুসহ বিএনপির অন্যান্য অসুস্থ নেতৃবৃন্দর সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁরই সহধর্মীনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ্যদের সুস্থতার জন্য তাঁরা উভয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য গত ২০ তারিখ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি জনসভায় তিনি প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাঁর সামনেই চেয়ারে বসে বক্তব্য দিয়েছেন। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
বিএনপি কাশিয়াডাঙ্গা থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলি, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও মুরাদ হাসান পিন্টু, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা,পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিম, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।