https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

মগবাজার–মৌচাক–মোহাম্মদপুরে ক*ক*টে*ল বি*স্ফো*র*ণ

Main Admin
ডিসেম্বর ১২, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে এসব বিস্ফোরণ হয়।

সন্ধ্যা ৭টার দিকে রমনা থানার মৌচাক ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল বলেন, সন্ধ্যা ৭টার দিকে মৌচাকে ফরচুন মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এরপর রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার মোড়ে ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেটি নিচের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি। যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

তারপর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে হঠাৎ মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত আমরা পাইনি। তবে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারি সেখানে একটি শব্দ শুনেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।