বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

শীতের জন্য ১৩ ডিজাইনের নতুন কমফোর্টার আনল কমফি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শীত মৌসুম সামনে রেখে ১৩টি নতুন ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের জনপ্রিয় বেডিং ব্র্যান্ড ‘কমফি’। শীতের উষ্ণতা, আরাম ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি নতুন এই সংগ্রহে রয়েছে আধুনিক ও রুচিশীল নকশা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কমফি কমফোর্টার-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘বর্তমানে গ্রাহকেরা কমফোর্টার কেনার ক্ষেত্রে শুধু উষ্ণতা বা আরামকেই গুরুত্ব দেন না; পণ্যের নকশা, গুণগত মান ও নান্দনিকতাও তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ক্রেতাদের পরিবর্তিত পছন্দ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কমফি আরামদায়ক ও মানসম্মত নকশার ১৩টি নতুন কমফোর্টার বাজারে এনেছে।’

তিনি আরও বলেন, ‘কমফি সব সময় গ্রাহকদের জীবনযাত্রাকে আরও আরামদায়ক করতে মানসম্মত ও আধুনিক বেডিং পণ্য তৈরিতে কাজ করছে। নতুন কমফি কমফোর্টার-২০২৬ সেই ধারাবাহিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও গ্রাহকদের চাহিদা ও পছন্দ অনুযায়ী নতুন নকশা, উন্নত মান এবং বৈচিত্র্যময় বেডিং পণ্য বাজারে আনবে কমফি।’

গ্রাহকদের শীতকালীন আরাম ও আধুনিক জীবনযাত্রার প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয়েছে নতুন ‘কমফি কমফোর্টার-২০২৬’। এর বাইরের কাপড় বা শেল ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে ১৪০ জিএসএমের ১০০ শতাংশ পলিয়েস্টার মাইক্রোফাইবার। ভেতরে রয়েছে ৮ আউন্স পলিয়েস্টার ফাইবারের প্যাডিং। প্রতিটি কমফোর্টারের ওজন প্রায় ২ হাজার ৫০০ গ্রাম, যার সঙ্গে ১০০ গ্রাম কম-বেশি হতে পারে। কমফোর্টারটির ডাবল সাইজের পরিমাপ ২৩৩ সেমি × ২০৮ সেমি।

আধুনিক নকশা, আরামদায়ক মাইক্রোফাইবার কাপড় ও পলিয়েস্টার ফাইবারের প্যাডিংয়ের সমন্বয়ে তৈরি এই কমফোর্টার শীতের রাতে উষ্ণতা ও স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুন মাত্রা যোগ করবে।

নতুন কমফি কমফোর্টার-২০২৬ পাওয়া যাচ্ছে Othoba.com, বেস্ট বাই, স্বপ্ন, মীনা বাজার, দারাজসহ দেশের বিভিন্ন নির্বাচিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ট্যাংক ব্যবসার নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, গ্রুপটির প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, কমফি কমফোর্টারের ব্র্যান্ড ম্যানেজার মিফতা উল জান্নাত, অপারেশন ম্যানেজার মো. মকুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।