বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ :

সাইফুল ইসলাম
নভেম্বর ১০, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ :

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে, রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া, মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে ও কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে, এসব ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য জানায়নি পুলিশ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হা্বীবুল্লাহ পুলিশ মিডিয়া গ্রুপে মঙ্গলবার সকালে জানিয়েছেন, সোমবার (৯ নভেম্বর) রাতে রাতে নাশকতা সৃষ্টিকারী ৮ জন গ্রেপ্তার করা হয়েছে।

এসময় ৭টি মোটরসাইকেল জব্দ ও ১৫ টি ককটেল উদ্ধার করা হয়। রাত ৩ টায় ঢাকা-খুলনা হাইওয়েতে দুটি গাছ কেটে রাস্তা ব্লক দেওয়ার চেষ্টা করেছিল । সাথে সাথেই ক্লিয়ার করা হয়েছে। ঢাকা-খুলনা হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে । সদর থানা, কাশীয়ানি ও কোটালীপাড়ায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে ৬টি ককটেল নিক্ষেপ করেছে দৃবৃত্তরা ।

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সুপার দাবি করেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।