https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

সোনারগাঁয়ে দালালমুক্ত ভূমি সেবা উদ্যোগ

Main Admin
নভেম্বর ১০, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর সার্কেলের সহকারি কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।সূএে জানা ভূমি সেবা খাতে দীর্ঘদিনের এক বড় সমস্যা হলো দালালদের দৌড়াত্য ও অবৈধ দখলদারিত্ব। এ সমস্যার বিরুদ্ধে ভুমি মালিকদের অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে কাচঁপুর সার্কেল থেকে একটি শক্তিশালী দালাল চক্র সনাক্ত করে সকল ধরনের দালািল বন্ধ করার লক্ষে অফিসের ভিতর ও বাহিরে দাড়ীয়ে থাকা দালালদের দূর করা হয়েছে।খারিজ কখনো বন্ধ রাখা হয়নি। দালাল চক্রটি সাংবাদিককে মিথ্যা তথ্য প্রদান করে উদ্যেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা প্রভাকান্ড ছড়াচ্ছে।

সহকারী কমিশনার( ভুমি) ফাইরুজ তাসনিম জানান, ভূমি সেবায় দালালদের উপস্থিতি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ, সময় নষ্ট এবং নানা জটিলতায় ফেলছে । এই অবস্থা দূরীকরণে ও ভুমি মালিকদের হয়রানিমুক্ত করার জন্য কাগজপত্র যাচাই বাচাই করে এবং শুনানির মাধ্যমে খারিজ প্রদানে আমি বদ্ধকরিকর।। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো ভূমি সেবা পুরোপুরি দালালমুক্ত করা এবং জনগণের কাছে সহজলভ্য করা। সবাই যেন শুধুমাত্র সরকারি ফি(ডিসিআর) দিয়ে যেকোন স্হান থেকে সরাসরি সেবা নিতে পারে। এতে আমার বিরুদ্ধে কেউ কিছু বল্লেও আমি এ অফিসকে দালাল মুক্ত করে জনগনের ধারপ্রান্তে সেবা পৌছে দিবো। দালালদের ভালোবসা নয় আমি নীরীহ কৃষক সহ ভুমি মালিকদের উত্তম সেবা দেয়ার জন্যই সরকার আমাকে এখানে পাঠিয়েছেন।যতোদিন আল্লাহ এখানে রাখবেন ততদিন জনগনের সেবাই করে যাবো। কোন অন্যয়ের কাছে মাথা নত করবো না।

ফাইরুজ তাসনিমের এ উদ্যোগে সাধুবাদ জানিয়ে স্হানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, স্থানীয় বাসিন্দারা সরাসরি সহকারি কমিশনারের সঙ্গে দেখা করে তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরতে পারেন। এতে ভূমি সংক্রান্ত নানা সমস্যা দ্রুত সমাধান হচ্ছে এবং জনগণের আস্থা বাড়ছে।মিসকেইসের সংখ্যাও কমে যাচ্ছে।তার ধারণা, এই পদক্ষেপ কাচঁপুর সার্কেলের ভূমি সেবাকে যুগান্তকারী পরিবর্তনের দিকে নিয়ে যাবে।সাদীপুর ইউনিয়ন থেকে নামজারী করতে আসা মোতালিব নামের এক কৃষক বলেন, আগে এ অফিসে এসে বাধ্য হয়ে ভিতরে থাকা কিছু দালালদের হাত ধরেই জমি সংক্রান্ত ঝামেলা সহ নামজারী করাতে হতো। এখন অফিসে দালালদের দেখা যায় না। তাই এখন এ অফিস থেকে সরাসরি সেবা পেয়ে অনেক সহজ হয়ে গেছে।আমরাও অনেক খুশি।
তারা ভুমি অফিসের এ ধারাকে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।