বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত: নতুন কমিশনার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সম্পদ বিবরণী জমা দেব, আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন কমিশনার বলেন, আমিও সম্পদ বিবরণী জমা দিতে রাজি। আজ যেহেতু আমি যোগদান করেছি। আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত। আমাদের কী সম্পদ আছে; আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাব তখন আমাদের আমাদের সম্পদ কী আছে তা দেশবাসীর জানা উচিত।

এর আগে ১১ ডিসেম্বর সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন এবং জনসম্মুখে প্রকাশ করার কথা জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এসময় তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন। ওইদিন হাফিজ আহ্সান ফরিদ বিদেশে অবস্থান করায় তিনি যোগদান করেননি।

গত ১০ ডিসেম্বর সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।