পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আয়েশা কান্তা: উদ্যোক্তা’র জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ১৭, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আয়েশা কান্তা – একজন হোম শেফ ও নারী উদ্যোক্তা।
আমার নাম আয়েশা কান্তা। আমি একজন হোম শেফ এবং একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা।
রান্না আমার কাছে শুধু একটি কাজ নয়। এটি আমার ভালোবাসা, আমার আবেগ এবং আমার পরিচয়। ছোটোবেলা থেকেই রান্নার প্রতি আমার আগ্রহের শুরু। মূলত আমার বাবার কাছ থেকেই রান্নার অনুপ্রেরণা পেয়েছি। তিনি ভালো খাবার খেতে খুব পছন্দ করতেন। বাবার পছন্দের নানা খাবার তৈরি করতে করতেই একসময় রান্নার প্রতি আমার গভীর ভালোবাসা জন্ম নেয়। তখনও বুঝিনি এই ভালোবাসাই একদিন আমার পেশা হয়ে উঠবে।
আলহামদুলিল্লাহ, ২০১৫ সাল থেকে আমি রান্নার জগতে পথচলা শুরু করি। এরপর ২০২০ সালে অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করি এবং আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে Kantar Pakerghor
(কান্তার পাকের) নামে একটি ফুড পেজ চালু করি। সেই থেকে ঘরোয়া, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমার ভালোবাসার কাজই আমার পেশা। একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রতিনিয়ত নতুন কিছু শেখার এবং আরও ভালোভাবে মানুষের সেবা করার চেষ্টা করছি।
আমার এই পথচলায় যারা পাশে আছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই আমার জন্য এবং আমার এই ছোট্ট উদ্যোগের জন্য দোয়া করবেন, যেন সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ।
পরিচিতি
নাম: আয়েশা কান্তা।
পেশা: হোম শেফ ও নারী উদ্যোক্তা।
প্রতিষ্ঠানের নাম:
Kantar Pakerghor
(কান্তার পাকেরঘর)
পদবী: স্বত্বাধিকারী,
কর্মক্ষেত্র : ঘরোয়া, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার প্রস্তুত ও সরবরাহ।
মোবাইল ও WhatsApp: ০১৯১৮৬৩৪১২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।