বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইতিবাচক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি কমলার

Main Admin
আগস্ট ১৭, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর থেকেই ব্যাপক নির্বাচনি প্রচারণায় নেমেছেন তিনি। প্রতিনিয়তই দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। এবার অর্থনীতিতেও বিশেষ কিছু সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কমলা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে কী কী সুবিধা জনগণকে দেবেন সে বিষয়ে একটি আংশিক রূপরেখা প্রদান করেছেন। শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি সমাবেশে এই পরিকল্পনা তুলে ধরেন। যেখানে বেশিরভাগ আমেরিকানদের জন্য কর কমানো, দোকানদারদের দ্বারা মূল্যবৃদ্ধি নিষিদ্ধ ও আরও সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরির কথা বলেছেন কমলা। রয়টার্স।

মধ্যবিত্তকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য থাকবে, কারণ তারা যখন ভালো থাকে তখন মার্কিন অর্থনীতিও শক্তিশালী থাকে। কমলা আগামী সপ্তাহগুলোতে তার অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে আরও বিস্তারিত প্রকাশ করবেন। মূলত এক্ষেত্রে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্থক্য তৈরি করতে চান।

এই বক্তৃতায় নিজের প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির সমালোচনাও করেছেন তিনি। এ সময় কমালা হ্যারিস বলেছেন, তিনি দৈনন্দিন পণ্য এবং মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলোর ওপর জাতীয় বিক্রয় কর আরোপ করতে চান, যা আমরা অন্যান্য দেশ থেকে আমদানি কধিপর। এটি আমেরিকানদের ধ্বংস করবে।

ট্রাম্প এই সপ্তাহে অর্থনীতি এবং তার নীতিগুলিকে কেন্দ্র করে দুটি বক্তৃতা দিয়েছেন। তবে তিনি এখনো একটি বিশদ অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করেননি। তিনি উচ্চ মুদ্রাস্ফীতির জন্য বারবার বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন। সেই সঙ্গে অবিলম্বে দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।