বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এনআইডিতে অভিযানে দুদক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশনে অভিযানে এসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ অভিযানে নেতৃত্ব দেবেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুদকের একটি টিম অভিযানে আসে।

দুদকের সহকারী পরিচালক আসিফ বলেন, এনআইডি সেবায় হয়রানি, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করব আমরা। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান করতে এসেছি।

সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।