বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির সম্পর্ক ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্পর্ক ছিন্নের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডি’র মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। গত ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি’র দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না। কিন্তু বিসিসি তা লঙ্ঘন করেছে।

এনআইডি ডিজি বলেন, চলতি বছরের ৩ সেপ্টেম্বর বিসিসি’র কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জবাব দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এতে যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনে সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে।

তিনি বলেন, চুক্তি বাতিল করে বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।