বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কবি হেলাল হাফিজের কফিনে সাংবাদিকদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কার্যনির্বাহী কমিটি। এ সময় ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) উপস্থিত ছিলেন। এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সদস্য আইয়ূব ভূঁইয়া, কুদরাত-ই খোদা, তৌহিদুল ইসলাম মিন্টু, সৈয়দ আখতার সিরাজী ও গোলাম মুজতবা ধ্রুব এতে অংশ নেন। কবি হেলাল হাফিজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। প্রেমের ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোণা সাহিত্য সমাজ, কবি খালেদদাদ চৌধুরী সাহিত্য পদক সম্মাননাসহ আরও পুরস্কার পেয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।