বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

খরচ বাঁচাতে মায়ের জামদানি শাড়ি পরেন প্রভা

পত্রিকার পাতা ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

শাড়ির ভাঁজে জড়িয়ে থাকে স্মৃতি, মায়া আর ভালোবাসা। কখনো প্রিয়জনের উপহার, আবার কখনো মায়ের আলমারি থেকে বেছে নেওয়া শাড়ি হয়ে ওঠে বিশেষ সাজের অংশ। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার কাছেও জামদানি পরার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে মায়ের শাড়ির সংগ্রহ।

নিজের জন্য শাড়ি না কিনে মায়ের আলমারি থেকেই পছন্দের জামদানি বেছে নেন প্রভা। এর পেছনে রয়েছে মজার একটি কারণও।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন।

মায়ের শাড়ি পরার বিষয়টি নিয়েও কথা বলেছেন প্রভা। তিনি জানান, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না। বরং মায়ের সংগ্রহ থেকে পছন্দমতো একটি শাড়ি বেছে নেন।

এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’

এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রভার কথায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।