বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গুপ্ত হত্যা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম, খুন ও গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহী।

দাবিগুলো হচ্ছে— গুপ্ত হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং নতুন করে কেউ যেন হত্যার শিকার না হয় সে ব্যবস্থা করা, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয় প্রতিরোধ করা, ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষার্থীদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখনো ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা নানা ধরনের উসকানিমূলক প্রচারণা করছে। এ ছাড়া গণহত্যার সঙ্গে জড়িত যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ফলে তারা এখনও গুপ্ত হত্যার পরিকল্পনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।