বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

গোদাগাড়ীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

মুরাদুল ইসলাম সনেট
নভেম্বর ৯, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোদাগাড়ীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত দামে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকায় বিসিআইসি সার ডিলারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসলের জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তাঁরা ডিএপি সার পাননি। হাতনাবাদ এলাকার বিসিআইসি সার ডিলার ‘মানিক ট্রেডার্স’ ও ‘মোশাররফ হোসেন ট্রেডার্স’-এর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকেরা।
তাঁদের অভিযোগ, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ করছেন না। সময়মতো সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে তাঁরা মহাসড়কে নেমে অবরোধ করেন।
খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে সার সরবরাহের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে কৃষকেরা অবরোধ তুলে নিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, ‘উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিএপি সার সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে। ডিলারদের মজুত যাচাই করে দ্রুত কৃষকদের মধ্যে সার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো কৃষক সার পাওয়া থেকে বঞ্চিত না হন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘কৃষকদের সারের দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ডিলারদের মাধ্যমে দ্রুত ও সুশৃঙ্খলভাবে সরকারি নির্ধারিত দামেই সার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।