বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

সিলেট টেস্টে ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। সিলেট টেস্টে দুই দলের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। পারফরম্যান্সেও নজর কেড়েছে উভয় দল। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি কেউই। ম্যাচটি ড্র হয়েছে। এতে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ ৩৮৬ রান করলে ৩০ রানের লিড পায় স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৪ উইকেটে ১৮৪ রান তুলতেই শেষ হয় খেলা।

৩৯৮ রানে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করার পর তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবীয় স্পিনে ভুগেছে বাংলাদেশ। অষ্টম ওভারে বল হাতে নিয়েই উদ্বোধনী জুটি ভেঙে দেন ওয়ারিকান। তাঁর বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন তানজিদ হাসান। ৩৩ রানের উদ্বোধনী জুটিতে তানজিদের অবদান ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তকেও ফেরান ওয়ারিকান। ২৭ বলে ১৪ রান করে এলবিডব্লিউ হন বাংলাদেশের অধিনায়ক। শুরুতে আম্পায়ার তাঁকে আউট দেননি। পরে রিভিউ নিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম সেশন শেষে ১৪ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৯ রান।

দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। লাঞ্চ বিরতির পর থেকে চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এ সময় সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন হৃদয়। তবে চা বিরতির পর ব্যক্তিগত ৮২ রানে থামে তাঁর ইনিংস। এবারও বাংলাদে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।