বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-এস্কাফসহ গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট
নভেম্বর ৯, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-এস্কাফসহ গ্রেপ্তার ২

চারঘাটে ১০২ পিস ইয়াবা, বাঘায় ৩২ বোতল এস্কাফ উদ্ধার; মোটরসাইকেল জব্দ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী :

রাজশাহীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের একটি দল রাত ১২টা ৪০ মিনিটে চারঘাট উপজেলার ইউসুফপুর জিরোপয়েন্ট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মিলনের সবজির দোকানের সামনে থেকে মোঃ রিংকু হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার রিংকু চারঘাট উপজেলার ইউসুফপুর কারিগরপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। এ সময় তার সহযোগী একই উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মোঃ জাহিদ হাসান মান্না (২৩) পালিয়ে যায়। তার বিরুদ্ধে চারঘাট থানায় তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার রিংকুর বিরুদ্ধেও একই থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, রাত ৩টা ৫০ মিনিটে বাঘা উপজেলার পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে উঠানের মাটির চুলার পেছনে রাখা ধূসর রঙের কাপড়ের ব্যাগ থেকে ৩২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কায়েম উদ্দীন সরদারের ছেলে।
এ অভিযানের সময় তার সহযোগী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার উদয়নগর বাংলাবাজার এলাকার মোঃ আনোয়ার ঢালীর ছেলে মোঃ রাসেল ঢালী (৩৬) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ইয়াবা ও এস্কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট ও বাঘা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।