বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

অভিভাবক ফোরামের ৪ দিনব্যাপী সারা দেশে কর্মসূচি

Main Admin
আগস্ট ১, ২০২৪ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চার দিনব্যাপী সারা দেশে সংহতি কর্মসূচি ঘোষণা করেছে অভিভাবক ফোরাম বাংলাদেশ নামে একটি সংগঠন।

পাড়া-মহল্লায় ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ সংহতি কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি।

চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আমাদের সন্তানসহ নিরীহ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যাকারী ও হুকুমদাতাদের বিচার এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছয়জন সমন্বয়কসহ আটক সব ছাত্র-ছাত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে অভিভাবক ফোরামটি এ কর্মসূচি পালন করবেন।

বুধবার সংগঠনটির জাতীয় স্টিয়ারিং কমিটির কো-সমন্বয়ক শাহজাহান সিরাজ আল রাজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী-পুরুষসহ সব শ্রেণি পেশার মানুষকে (বিশেষ করে আমাদের মা বোনদের ব্যাপক অংশ গ্রহণ বাড়িয়ে) আমাদের সন্তানদের হত্যার বিচারের দাবিতে আগামীকাল ১ আগস্ট বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট রোববার পর্যন্ত যার যার অবস্থান থেকে পাড়ায়-মহল্লায় হত্যার দাবি সম্বলিত ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এই সংহতি কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে ২৪ ঘণ্টার যেকোনো সময় (স্থানীয়ভাবে সময় নির্ধারণ করে) মৌন প্রতিবাদ জানানোর জন্য অভিভাবক ফোরামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

তিনি আরও জানান, আন্দোলনে কোথাও বাধার সম্মুখীন হলে সম্মিলিত প্রতিরোধসহ (বাধাদানকারীদের তথ্য সংগ্রহ পূর্বক জাতীয় স্টিয়ারিং কমিটিকে অবহিত করতে হবে)। বিশেষ প্রয়োজনে এলাকার প্রতিটি ছাদে এ ধরনের কর্মসূচি পালন করা যেতে পারে।

উল্লেখ্য, এ বিষয়ে ঢাকায়-১২৭৫, চট্টগ্রামে-৩২৭, রাজশাহীতে-৩২১, খুলনাতে-৭৬, সিলেটে-১৫২, ময়মনসিংহে-৪৫, কুমিল্লায়-২৩, রংপুরে-৬৩ এবং বগুড়ায় ৩৯ টিসহ সব জেলায় ৩০টি এবং সব উপজেলায়-২০টি করে স্পট নির্বাচন করা হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা যেকোনো সময় বাড়ানো যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।