বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টরন্টোয় ফাহিম হোসেন চৌধুরীর সুরের জাদু

Main Admin
জুন ২২, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হলো ফাহিম হোসেন চৌধুরীর একক সংগীত সন্ধ্যা। “জীবনে আমার যত আনন্দ” শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, কানাডা।

শিল্পী পরিবেশনা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ব্রতসংগীত “আনন্দধারা বহিছে ভুবনে” দিয়ে। এরপর একে একে পরিবেশিত হয় প্রেম, প্রকৃতি, ভক্তি ও বিচ্ছেদ পর্বের নানা গান। প্রতিটি গানে ছিল পরিমিত আবেগ, নিখুঁত উচ্চারণ ও গায়কীর অপার নৈপুণ্য।

দর্শকদের কেউ চোখ বন্ধ করে শুনেছেন, কেউ বা শিল্পীর সঙ্গে গেয়ে উঠেছেন। দীর্ঘ সময় ধরে একটানা গান গাওয়ার পরেও শিল্পীর কণ্ঠে ছিল না কোনো ক্লান্তির ছাপ। “আমার মুক্তি আলোয় আলোয়”, “তুমি রবে নিরবে”, “আকাশভরা সূর্য-তারা”-এসব গানে ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও শিল্পসত্তার অনন্য প্রকাশ।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান সভাপতি চিত্রা সরকার। তিনি বলেন, রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও প্রজন্মান্তরে বিস্তারই আমাদের লক্ষ্য। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশেদা মুনির। তবলায় ছিলেন চিন্ময় কর এবং কীবোর্ডে রূপতনু শর্মা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।