পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাকায় শেভরনের অর্থায়নে উদ্যোক্তা প্রকল্পের সফল সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেভরনের অর্থায়নে রাজধানীতে উদ্যোক্তা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উদ্‌যাপন করা হয়েছে। ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘টেকসই উন্নয়নের যাত্রায় উদ্যোক্তার ক্ষমতায়ন’ থিমের অধীন আয়োজিত অনুষ্ঠানটি প্রায় চার বছরের দীর্ঘ যাত্রা শেষে আয়োজন করা হয়, যা উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের গ্রাম উন্নয়ন সমিতির মধ্যে প্রয়োজনীয় সংযোগ স্থাপন, ব্যবসায়িক দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির জন্য নিবেদিত ছিল।

‘উদ্যোক্তা-এমপাওয়ারিং এন্ট্রাপ্রেনিউরস’ প্রকল্পটির অর্থায়ন করেছে শেভরন। এটি বাস্তবায়ন করেছে আইডিই। এর লক্ষ্য ছিল ১১০টি ভিডিও সমবায় সমিতি এবং ১ হাজার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের (এমএসএমই) অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং তাদের মূলধন সংরক্ষণ ও বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন শেভরন বাংলাদেশের অর্থ পরিচালক গ্রেগ বার্নস এবং শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) ফেরোজ আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আইসিটি উইং এফ এম মাহবুবুর রহমান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হোসনে আরা বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের সিই এবং এসআই ম্যানেজার এ কে এম আরিফ আকতার, শেভরন বাংলাদেশের ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন কবির, আইডিই বাংলাদেশের অ্যাসোসিয়েট ডিরেক্টর-প্রোগ্রাম মোহাম্মদ শোয়েব ইফতেখার, আইডিই বাংলাদেশের হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মো. আফজাল হোসেন ভূঁইয়া এবং আইডিই বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. হান্নান আলী।

অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের কর্মকর্তা, আইডিই প্রতিনিধি, উন্নত বীজ সরবরাহকারী, জৈব কীটনাশক কোম্পানির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সমীর কার্কি এবং সঞ্চালনা করেন আইডিই বাংলাদেশের মনিটরিং এবং ইভালুয়েশন বিশেষজ্ঞ পারমিতা দত্ত। পুরো অনুষ্ঠানের আয়োজন পরিচালনা করেন আইডিই বাংলাদেশের ‘উদ্যোক্তা’ প্রকল্পের কর্মকর্তারা।

উদ্যোক্তা প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ৮০ জন অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁরা প্রকল্পের সাফল্য ও অর্জন সম্পর্কে জানেন এবং সমাজের আর্থসামাজিক উন্নয়নে শেভরন বাংলাদেশের ভূমিকা সম্পর্কে অবগত হন। বিভিন্ন খাতের সমবায় সমিতি এবং উদ্যোক্তাদের প্রতিনিধিরা তাঁদের অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য উদ্যোক্তা প্রকল্প এবং শেভরন বাংলাদেশকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।