বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তাম্মাম ডিজাইনে নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়ার তাম্মাম ডিজাইন লিমিটেড ও বেক নিট লিমিটেডে নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একইসঙ্গে বেআইনিভাবে চাকরিচ্যুত ৮৫ জন শ্রমিককে পুনঃবহালের দাবিও জানায় সংগঠনটি।

রোববার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, আশুলিয়ায় অবস্থিত লুসাকা গ্রুপের আওতাধীন তাম্মাম ডিজাইন লিমিটেড ও বেক নিট লিমিটেড এ কর্মরত নারী শ্রমিকেরা প্রতিনিয়ত মিডলেভেল ম্যানেজমেন্টের ৩ কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হচ্ছেন।

এ কারখানায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ছুটির টাকা পরিশোধ না করে বেআইনিভাবে চাকরিচ্যুতি নিত্যদিনের ঘটনা। এ সমস্ত ঘটনার প্রতিবাদ করলেই কারখানা কর্তৃপক্ষের নির্দেশে বহিরাগত মাস্তান দ্বারা শ্রমিকদের প্রাণনাশের হুমকি ও বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত ৪ ডিসেম্বর কর্মরত নারী শ্রমিকদের মিডলেভেল ম্যানেজমেন্টের ৩ কর্মকর্তার হাতে যৌন হয়রানির প্রতিবাদ করায় বেআইনিভাবে ৮৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। কারখানা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসৎ শ্রম আচরণের শামিল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রিয়াদ হোসেন, নারী কমিটির সাধারণ সম্পাদক মিস ক্যামেলিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক মিস সুরাইয়া জেসমিন রুমা প্রমুখ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল শ্রম উপদেষ্টা ও শ্রম সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করতে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।