বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দারুস সালাম এলাকায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হারুন (৩৮), মো.রাজু শেখ (৫০) ও মো. আরিফ(৩৯)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালে দারুস সালাম থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করছে। এরপর টহল টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।