বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুই শিশুকে যৌন হয়রানি মুম্বাইয়ে বিক্ষোভ ঠেকাতে বন্ধ করা হলো ইন্টারনেট

Main Admin
আগস্ট ২১, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মুম্বাইয়ে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার (২১ আগস্ট) দ্বিতীয় দিনের মতো সেখানে ব্যাপক বিক্ষোভ হয়।

নার্সারির ওই দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালায় স্কুলে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জনতা। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও।

পশ্চিমবঙ্গের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারতজুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যে মুম্বাইয়ের বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল।

জানা গেছে, মহারাষ্ট্রের একটি স্কুলের টয়লেটে ওই দুই ছাত্রীকে যৌন নির্যাতন করেন একজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী।

এর প্রতিবাদে মঙ্গলবার (২০ আগস্ট) বদলাপুর রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অসংখ্য মানুষ। পরে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানেগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তখন পুলিশের দিকে পাল্টা ইট-পাথর ছোড়ে উত্তেজিত জনতা। অভিযোগ, গত ১৬ আগস্ট স্থানীয় একটি ইংরেজি মিডিয়াম স্কুলের টয়লেটে ওই দুই শিশুকে যৌন নির্যাতন করেন ২৩ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।