বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

দেবের নতুন সিনেমায় কাজের সম্ভাবনা নিয়ে যা বললেন সোহিনী

পত্রিকার পাতা ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দীপাবলি উদ্‌যাপনে একসঙ্গে দেখা গেছে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজিও পুড়িয়েছেন তাঁরা। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সোহিনী। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, দেবের আগামী সিনেমা ‘টনিক ২’-তে কি দেখা যাবে এই অভিনেত্রীকে?

গত পূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘দেশু ৭’। ছবির প্রচার ও মুক্তির পর নরওয়ে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেতা। সেখান থেকে ফিরে যোগ দেন সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে। এ সময় নিজের পরবর্তী কাজ নিয়েও কথা বলেন তিনি। জানান, তাঁর আগামী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। এরপর শুরু করবেন ‘টনিক ২’-এর প্রস্তুতি।

সম্প্রতি দেবের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের ছবি প্রকাশের পর নতুন সিনেমায় সোহিনীর অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত বৃহস্পতিবার ‘মৃগয়া ১.৫’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। নতুন ছবিটি ইতিমধ্যে জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী।

দেবের সঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছি। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা না-ও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়। আশা করি, এ বিষয়েও সময়ই উত্তর দেবে।’

তিনি আরও বলেন, ‘যদি সত্যিই একসঙ্গে কাজ করতে পারি, তাহলে খুবই উত্তেজিত হব। দেব সবার পছন্দের তারকা। দেখা যাক কী হয়।’

সোহিনীর বক্তব্যে নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত না হলেও সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

এদিকে শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার ও মুক্তির পর নতুন সিনেমার কাজে মন দেবেন দেব। নিজের জন্মদিন উদ্‌যাপন শেষে নতুন বছরে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।