বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, কমছে না শীতের দাপট

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১০ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগের গোপালগঞ্জে। যার পরিমাণ ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রাও ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এমন অবস্থায় পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ (বৃহস্পতিবার) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সকাল ৯টা থেকে পরবর্তীতে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয় বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে আজ সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর শুক্রবার (১৩ ডিসেম্বর) তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শনিবার (১৪ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।