বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ধেয়ে আসছে টাইফুন ‘শানশান’, সতর্কতা জারি

Main Admin
আগস্ট ২৯, ২০২৪ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান। ফলে বুধবার (২৮ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতিতে টয়োটামোটর তাদের অভ্যন্তরীণ কারখানার কার্যক্রম বন্ধ রেখেছে।টাইফুনটি শক্তিশালী অবস্থায় থাকার কারণে এয়ারলাইনস ও রেইল অপারেটরা কিছু সেবা আগামী কয়েক দিনের জন্য বাতিল করেছে। জাপান আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝোড়ো বাতাস, উচ্চ ঢেউ ও জোয়ারের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

শানশান আগামী কয়েক দিনের মধ্যে জাপানের দক্ষিণ-পশ্চিম কিউশু দ্বীপে আঘাত হানবে ও সপ্তাহের শেষের দিকে রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।কর্তৃপক্ষ কিউশুর কাগোশিমা প্রিফেকচার ও সেন্ট্রাল আইচি এবং শিজুওকা প্রিফেকচারের আট লাখের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে জাপানে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে শানশান অন্যতম। গত সপ্তাহে দেশটিতে আঘাত হেনেছিল আমপিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।