বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

নতুন গবেষণায় মিলল বুধ গ্রহে হীরার চিহ্ন

Main Admin
আগস্ট ৬, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নতুন গবেষণায় মিলল বুধ গ্রহে হীরার চিহ্ন

গবেষকরা এক পরীক্ষায় বুধের প্রাথমিক অবস্থা পুনর্নির্মাণ করেছেন। এতে তারা একটি গ্রাফাইট ক্যাপসুলের ভেতরে সিলিকন, টাইটানিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম মিশ্রণ রেখে উচ্চ চাপ ও তাপমাত্রা প্রয়োগ করেছেন। এর ফলে দেখা গেছে, গ্রাফাইট হীরা ক্রিস্টালে রূপান্তরিত হয়েছে।

গবেষকরা বলছেন, এই প্রক্রিয়া আমাদের শুধু বুধের গোপন রহস্যই নয়, বরং অন্যান্য গ্রহের গঠন এবং তাদের অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কেও আরও বেশি জানতে সাহায্য করবে।

বুধের পৃষ্ঠের রং ধূসর হওয়ার কারণ এর গ্রাফাইটের উপস্থিতি, যা একটি কার্বনের রূপ। গবেষণায় দেখা গেছে, গ্রহটির গঠনের সময়কার উচ্চ তাপমাত্রা ও চাপের প্রভাবেই এই গ্রাফাইট হীরায় পরিণত হয়েছে।

গবেষকরা ভবিষ্যতে এই হীরা অনুসন্ধানে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন, যা বুধের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাদের আরও বেশি ধারণা দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।