নারায়ণগন্জ জেলা প্রতিনিধিঃ অদ্য ২৪ নভেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি শহিদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, তাদের এই মহৎ আত্মত্যাগ যেন কোনভাবেই বৃথা না যায়—এ জন্য প্রশাসনসহ সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


