বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পল্লবীতে বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্লবী থানার মাদ্রাসা ক্যাম্প এলাকায় বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে হাত-পা- মুখ বেঁধে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত সাগর (২৪) ও তার সহযোগী ফজলে রাব্বি (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

ধর্ষণের শিকার ওই কিশোরী বলে, আমি বাসা বাড়িতে কাজ করি। সকাল দশটায় কাজ শেষে বাসায় ফেরার পথে এক যুবক আমাকে বাসায় দেওয়ার কথা বলে একটি বাসায় নিয়ে যায়। আমাকে জানায় সে আইনশৃঙ্খলা বাহিনীর চাকরি করে। পরে আমার হাত-পা বেঁধে ধর্ষণ করে।

জানা গেছে, অজ্ঞান অবস্থায় ওই কিশোরীকে মিরপুর পূরবী এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় পর্যন্ত সেখানে পুলিশ না যাওয়ায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে অভিযুক্ত সাগর ও তার সহযোগী ফজলে রাব্বিকে আটক করেছি। তাদের দুজনের জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।