পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

Sun this Ja ham
জানুয়ারি ১২, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার ট্যাংক জেলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দেশটির গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই দিনে দেশটির লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় আরেকটি পৃথক ঘটনায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, দারা টাং সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর একদিন আগে একই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করেছিল বলে কর্মকর্তারা জানান।

এর আগে রাতভর সন্ত্রাসী হামলা চালানো হয় খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায়। সন্ত্রাসীরা রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে একাধিক দিক থেকে গুলি চালায়। পুলিশ পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে এবং পিছু হটতে বাধ্য করে হামলাকারীদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।