বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রবাসে বিএনপির সদস্যপদ সংগ্রহে মালয়েশিয়া নেতাকর্মীদের উচ্ছ্বাস

Main Admin
নভেম্বর ৫, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসে বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীর। অনুষ্ঠানটি ভার্চুয়ালি হলেও রবিবার সন্ধ্যায় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কুয়ালালামপুরের জি টাওয়ারের হলরুম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান পরিবার দেশ এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে প্রশংসা করেন ও সকল প্রবাসীদেরকে শুভেচ্ছা জানান। আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় বিএনপি মালয়েশিয়ার কেন্দ্রীয় কমিটি ছাড়াও ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিল, বিএনপি জোহর, পেনাং/কেডাহ, মালাকা প্রদেশসহ অন্যান্য শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।