বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বুদ্ধিজীবী দিবসকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘বুদ্ধি হত্যা: ৭১-২৪’ আলোচনা অনুষ্ঠান। অনিবার্য কারণ দেখিয়ে সেই অনুষ্ঠান স্থগিত করেছে প্লাটফর্মটি।
শনিবার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে মুখপাত্র উমামা ফাতেমার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত “বুদ্ধি হত্যা: ’৭১-’২৪” আলোচনা অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।”

এর আগে শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচক হিসেবে অংশ নেয়ার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির দুই সদস্য লেখক সারোয়ার তুষার ও তুহিন খান। এবং প্রবন্ধ উপস্থাপন কথা ছিল সদস্য সচিব আরিফ সোহেলের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।