বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ভোগান্তিতে নগরবাসী

Main Admin
জুলাই ১১, ২০২৪ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সব পয়েন্টে সড়ক ও রেলপথ অবরোধে স্থবির হয়ে পড়েছে সব ধরনের যান চলাচল। এতে ভোগান্তিতে

পড়েছেন নগরবাসী। সবশেষ পাওয়া খবর অনুযায়ী শিক্ষার্থীরা শাহবাগে ফিরছেন। এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাংলা ব্লকেডে দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে আগের দিনই জানিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে অনেক জায়গায় ঢাকার সঙ্গে আঞ্চলিক এবং অনেক

এলাকায় অভ্যন্তরীণ রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। এদিন রাজধানীর শাহবাগ, গুলিস্তান, চানখাঁরপুল, নিউমার্কেট, নীলক্ষেত, কারওয়ান
বাজার, রামপুরা, মিন্টো রোড, ফার্মগেট, আগারগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ব্লকেডে থেমে গেছে রাজধানীর সড়ক যোগাযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।