বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

রাজধানীতে জলাবদ্ধতার স্থান চিহ্নিত হলেও সমাধান নেই

Main Admin
জুলাই ১৩, ২০২৪ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এখনো অল্প বৃষ্টিতেই বিভিন্ন সড়কে পানি জমে যায় হাঁটু সমান। তবে আগে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকলেও এখন কিছু এলাকায় কয়েক ঘণ্টা পরে পানি সরতে দেখা যায়। তবে এখনো নির্দিষ্ট কিছু এলাকায় পানি জমে থাকে দীর্ঘ সময়।

ওয়াসা থেকে সিটি করপোরেশন খালগুলো বুঝে পাওয়ার পর কিছু এলাকায় সমস্যার সমাধান হলেও এখনো জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি মানুষ। দুই সিটি করপোরেশন বলছে, কিছু কিছু এলাকায় এখন বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। যার কারণে ড্রেনগুলো দিয়ে পানি সড়তে না পারায় পানি জমে থাকছে।

গত ২৬ জুন ঢাকায় ৩ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেদিনের বৃষ্টিতে ঢাকার অনেক এলাকার সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। টানা বৃষ্টিতে এখনো রাজধানীর মিরপুর, কাওরান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, হাতিরঝিল, গুলিস্তান ও নিউমার্কেট এলাকায় সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। দীর্ঘ সময় পানি জমে থাকে এসব এলাকার বিভিন্ন সড়কে।

বিশেষ করে মিরপুর ১০ নম্বর থেকে ১৪ এবং ১১ নম্বর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় পানি জমে থাকতে দেখা গেছে|  ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কেও পানি জমে। রোকেয়া সরনির শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকার সড়কেও দীর্ঘ সময় পানি জমে থাকে।

এ ছাড়া বনানীর আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়ক এবং ধানমন্ডির সড়কে জলাবদ্ধতা দেখা যায়। এর বাইরে নায়েম রোড, গ্রিন রোড, মগবাজার, মালিবাগ, ধোলাইখাল, এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। এছাড়া দক্ষিণ সিটির জুরাইন এলাকা ও উত্তর সিটির দক্ষিণখান এলাকায়ও অল্প বৃষ্টিতেও দুই-তিন দিনও সড়কে পানি থাকে। এসব এলাকায় এখনো উন্নয়ন বা ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি

। দুই নগর কর্তৃপক্ষেরই দাবি—রাজধানীর কোথায় কোথায় জলাবদ্ধতা হয়, তারা জানে। এ নিয়ে বছরব্যাপী তাদের কর্মযজ্ঞও চলে। তবু বৃষ্টি এলেই দুর্ভোগে পড়েন মানুষ। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ন, খাল, জলাশয়ের অতিমাত্রায় দখলদারিত্ব ও সংস্থার নীরবতার কারণে নগরবাসীর দুর্ভোগ লাঘব হচ্ছে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেন নির্মাণ করে তার পর রাস্তা নির্মাণ হবে। আগে কখনো পরিকল্পিতভাবে ড্রেন ও রাস্তা নির্মাণ হয়নি। নভেম্বরের মধ্যে নতুন ওয়ার্ডের রাস্তা ও ড্রেনেজের কাজ সম্পন্ন হবে। জলাবদ্ধতার সমস্যা স্থায়ী সমাধান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।