বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সোমবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশুহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ।

রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।