বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

ফের হামলার আতঙ্কে টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবারও হামলার আশঙ্কায় পুলিশ সদস্যরা থানা ছাড়ছেন। তাঁরা গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আজ বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে থানা এলাকা ছেড়ে যাচ্ছেন। তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কেউ কথা বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে এক উপপরিদর্শক জানান, ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফের অফিসার ফোর্সের ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তাঁরা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন।

টুঙ্গিপাড়া থানা ছেড়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ওই উপপরিদর্শক বলেন, গতকাল মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ সদস্যরা আবারও হামলার আতঙ্কে রয়েছেন। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না; সবাই গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন।

এরপর পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।