কুমিল্লায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাবার বিতরণ
কাজী জাবেদ হোসেন
আদর্শ সদর,প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাদ্য বিতরণ করেছে অর্পণ শিশু কল্যাণ সংস্থা।
সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন, কুমিল্লার সদস্য সচিব মো. সাজ্জাদুল কবির, শহর সমাজসেবা কর্মকর্তা আশিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান কাজী জাকির হোসেন এবং ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক আতিকুর রহমান সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


