বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পাবনায় ভাঙ্গুরার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গিয়াস উদ্দিন সরদার
নভেম্বর ১৮, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় ভাঙ্গুরার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ২০২৬-২৭ রবি মৌসুমে বাস্তবায়ন যোগ্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম-মাজহার নূর ও ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুল আলম, যুব উন্নয়ন অফিসার মোঃ শামীম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক
৮ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ৫,কেজি এমওপি সার।

৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার

১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়ার জন্য নির্ধারিত রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান এবং রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৭ নভেম্বর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।