দেশের ১২ ক্যাডেট কলেজে ২০২৬ সালে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।
শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে। উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)। সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
অনলাইনে আবেদন করার ওয়েবসাইট: https://www. cadetcollege.army.mil.bd/ অথবা https://www.cadetcollegeadmission.army.mil.bdওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
ফরম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে: পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)। জন্মনিবন্ধন বা জন্মসনদের সত্যায়িত ফটোকপি। অধ্যয়ন করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম বা মাদরাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। বাবা বা অভিভাবক ও মায়ের মাসিক আয়ের স্বপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। প্রার্থীর বাবা ও মা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত।
লিখিত পরীক্ষার তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর: পরীক্ষা মোট ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে।
ভর্তি পরীক্ষার সিলেবাস: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://www. cadetcollege.army.mil.bd/

