বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

Main Admin
আগস্ট ১৯, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ রিমান্ডের এ আদেশ দেন।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শাহ কামালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে শাহ কামালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, শুক্রবার সাবেক সিনিয়র সচিব শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় ডিএমপির অভিযানে তিন কোটি এক লাখ টাকা এবং ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ কামাল ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়নকাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ ছিল। শাহ কামাল ২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে অবসর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।