বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেননি

Main Admin
আগস্ট ২৬, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের পর একজন হিন্দুও সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেননি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এমন তথ্য জানিয়েছেন।

তবে হিন্দুরা না এলেও মুসলিম অনুপ্রবেশকারীরা বারবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গত এক মাসে আমরা একজন হিন্দুকেও সীমান্ত পেরিয়ে আসতে দেখিনি। কিন্তু গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছি। সদ্যই আমরা করিমগঞ্জ থেকে দুজনকে গ্রেফতার করেছি ও তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, হিন্দুরা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছেন বাংলাদেশ সরকারের ওপর চাপ দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।

গত (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় জানান, হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ। মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন এবং এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।