বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় হাসান নাসরুল্লাহ অক্ষত রয়েছেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জল্পনা তৈরি হয়, নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে। হামলার পরপর বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহ সমর্থিত সূত্র জানায়, তাদের শীর্ষ নেতা বেঁচে আছেন।

তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরাইল।

আইডিএফের এক্স পোস্টের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে আইডিএফ লিখেছে, ‘হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী হামলা করে আর বিশ্বকে আতঙ্কিত করতে পারবেন না’।

হাসান নাসরুল্লাহ গত ৩২ বছর ধরে ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতা। তিনি বৈরুতে শুক্রবারে ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে জানা গেছে।

তবে ইসরাইলি সেনাবাহিনীর সর্বশেষ ঘোষণার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। কিন্তু গোষ্ঠীটির শীর্ষব্যক্তি নাসরুল্লাহকে হত্যা করা ইসরাইলের জন্য বিরাট সাফল্য হিসেবে ভাবা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।