বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাঙামাটিতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটিতে সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্স ও লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির আয়োজনে রাঙামাটি পিডিবি রেস্ট হাউসে এই সেবা প্রদান করা হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন করেছে লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশন, উন্মেষ ও এসএসসি ব্যাচ-২০০১। এদিকে চক্ষু ক্যাম্প উপলক্ষে জেলা শহর ছাড়াও পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করে।

আয়োজক কমিটির কর্মকর্তা সাইফুর রহমান জুয়েল বলেন, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এই আয়োজন। এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজকে বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

এদিকে বিনামূল্যে সেবা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। সাপছড়ি ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে রমনী কান্তি চাকমা বলেন, বিনামূল্যে সেবা নিতে পেরেছি। কোনো টাকা-পয়সা লাগে নাই। বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

আরেক রোগী তনয়া চাকমা বলেন, আমার ছানি অপারেশন করাতে হবে বলেছে, আজকে সবকিছু লিখে নিল, পরে চট্টগ্রাম গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেবে বলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।