বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর-১১ সি ব্লক এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুমা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান জানান, আমাদের এখানে মিরপুর থেকে দগ্ধ হয়ে শিশুসহ সাত জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজকে পর্যন্ত ২ জন মারা গেছে।

গত ২৪ নভেম্বর সকালে মিরপুর থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে আনা হয়। এরা হলো—আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। এর মধ্যে গত ২৬ নভেম্বর খলিল নামে একজন ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহজাহান নামে একজনকে চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছিল। ওই ঘটনায় বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।